Site icon economistpost.com

সাভারের মধ্য রাজাশনে জেনিথ ইসলামী লাইফের অফিস উদ্বোধন

সাভারের মধ্য রাজাশনে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শাখা অফিসের শুভ উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার (১৩ অক্টোবর) কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান প্রধান অতিথি হিসেবে এই নতুন অফিসের উদ্বোধন ঘোষণা করেন।

কোম্পানির বিএম ও অফিস ইনচার্জ মো. রাজু আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির সিনিয়র ডিএমডি (উন্নয়ন) মো. সাইফুল ইসলাম, উন্নয়ন প্রশাসন বিভাগের ভিপি ও ইনচার্জ মো. নিজাম উদ্দীন, ডিজিএম (উন্নয়ন) মো. সাজেদুর রহমান, এজিএম (উন্নয়ন) নয়ন আলী ফারুক। সভায় বাছাইকৃত অর্ধ-শতাধিক উন্নয়ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Exit mobile version