Site icon economistpost.com

দর বৃদ্ধির শীর্ষে শাশা ডেনিমস

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৪ কোম্পানির মধ্যে ১৮৯ টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে শাশা ডেনিমস পিএলসি।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) ডিএসইতে সর্বোচ্চ দর বৃদ্ধি পাওয়া শাশা ডেনিমস পিএলসির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১ টাকা ৬ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।

দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক পিএলসি। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৫৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড দর বেড়েছে ৯ দশমিক ২২ শতাংশ।

এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড ৮.৩৩ শতাংশ, ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ ৬.৫৪ শতাংশ, সিএপিএম আইবিবিএল ইসলামী মিঊচ্যুয়াল ফান্ড ৬.৩৩ শতাংশ, কনফিডেন্স সিমেন্ট পিএলসি ৪.৯৭ শতাংশ, সামিট পাওয়ার ৪.৮৮ শতাংশ, বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের ৪.৬৩ শতাংশ এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ৪.৫২ শতাংশ।

এমএন

Exit mobile version