Site icon economistpost.com

দরপতনের শীর্ষে ডিবিএইচ ফাস্ট মিউচুয়াল ফান্ড

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ডিবিএইচ ফাস্ট মিউচুয়াল ফান্ড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রমতে, মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) ডিবিএইচ ফাস্ট মিউচুয়াল ফান্ডের শেয়ার দর দশমিক ০৫ পয়সা বা ৮ দশমিক ৯৩ শতাংশ কমেছে।

দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৫.৮৮ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স পিএলসির শেয়ারদর ৫ দশমিক ৭১ শতাংশ কমেছে।

এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- ফিনিক্স ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টসের ৫.৪১ শতাংশ, বে লিজিং এন্ড ইনভেস্টমেন্ট ৫ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড ৪.৯১ শতাংশ, জেনারেসন নেক্সট ফ্যাশানস্‌ লিমিটেড ৪.১৭ শতাংশ,চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসি ৪.০৮ শতাংশ, আইএফআইসি ফাস্ট মিউচুয়াল ফান্ডের ০.০০ শতাংশ এবং আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের ০.০০ শতাংশ।

এমএন

Exit mobile version