দর বৃদ্ধির শীর্ষে ওয়ান ব্যাংক

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৪ কোম্পানির মধ্যে ৩৬৪ টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে ওয়ান ব্যাংক পিএলসি।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রবিবার (১৫ ফেব্রুয়ারি) ডিএসইতে সর্বোচ্চ ওয়ান ব্যাংক পিএলসির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৮ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।

দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল মুন্নু ফেব্রিক্স লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৮৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা লংকাবাংলা ফাইন্যান্স পিএলসির দর বেড়েছে ৯ দশমিক ৮৬ শতাংশ।

এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এশিয়া ইন্স্যুরেন্স পিএলসি, ড্যাফোডিল কম্পিউটারস পিএলসি, এনআরবি ব্যাংক পিএলসি, এল আর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ান, ঢাকা ব্যাংক পিএলসি, ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড এবং ড্রাগন সোয়টার এন্ড স্পিনিং লিমিটেড।

এমএন

শেয়ার করুন:-

বিজ্ঞাপন

সম্পর্কিত খবর