Site icon economistpost.com

দরপতনের শীর্ষে আইসিবি ইসলামিক ব্যাংক

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রমতে, সোমবার (১৬ ফেব্রুয়ারি) আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের শেয়ার দর দশমিক ৩ পয়সা বা ১০ শতাংশ কমেছে।

দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৬ দশমিক ১২ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা রিং শাইন টেক্সটাইল লিমিটেডের শেয়ারদর ৫ দশমিক ৮৮ শতাংশ কমেছে।

এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- উত্তরা ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টস, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, জাহিনটেক্স ইন্ডাস্ট্রিস, স্কয়ার টেক্সটাইল, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন, মুন্নো এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি লিমিটেড এবং লনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিমিটেড।

এমএন

Exit mobile version