Site icon economistpost.com

দর বৃদ্ধির শীর্ষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৮৯ কোম্পানির মধ্যে ৩৩৯টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (১০ মার্চ) ডিএসইতে সর্বোচ্চ প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১৯ টাকা ১ পয়সা বা ৯ দশমিক ৯৯ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।

দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে এশিয়া ইন্স্যুরেন্স পিএলসি। কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৯ পয়সা বা ৮ দশমিক ৩১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা এবি ব্যাংক পিএলসির দর বেড়েছে ১ টাকা ৬ পয়সা বা দশমিক ৮ দশমিক ২৯ শতাংশ।

এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়্যাল ফান্ডের ৭.৬৯ শতাংশ, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের ৭.৪২ শতাংশ, ফার্স্ট বাংলাদেশ ফিক্সকড ইনকাম ফান্ডের ৭.৪০ শতাংশ, এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ৭.১৪ শতাংশ, হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের ৭.০৩ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৬.৯০ শতাংশ ও সোনার বাংলা ইন্স্যুরেন্সের ৬.৫৯ শতাংশ শেয়ার দর বেড়েছে।

এমএন

Exit mobile version