Site icon economistpost.com

লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইডস

ঈদ পরবর্তী প্রথম কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে একমি পেস্টিসাইডস লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (২৪ মার্চ) একমি পেস্টিসাইডস লিমিটেডের ১৮ কোটি ৩৮ লাখ ২৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।

এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ব্র্যাক ব্যাংক পিএলসি। কোম্পানিটির ১৭ কোটি ০৮ লাখ ০৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১৫ কোটি ৬৬ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে রবি আজিয়াটা লিমিটেড।

এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- সিটি ব্যাংক পিএলসি, সী পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড , সাইফ পাওয়ারটেক লিমিটেড , ইনটেক লিমিটেড, শাইনপুকুর সিরামিকস লিমিটেড, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড।

এমএন

Exit mobile version