Site icon economistpost.com

দর বৃদ্ধি শীর্ষে বাংলাদেশ অটোকারস

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৪টি কোম্পানির মধ্যে ১১৪টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে বাংলাদেশ অটোকারস লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রবিবার (২৯ মার্চ) ডিএসইতে সর্বোচ্চ বাংলাদেশ অটোকারস লিমিটেডের শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ১৬ টাকা ৭ পয়সা বা ৯ দশমিক ৯২ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।

দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ডের দর বেড়েছে ৯ দশমিক ০৯ শতাংশ।

এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- টেকনো ড্রাগের ৮.৯১ শতাংশ, আইএফআইসি ফাস্ট মিউচুয়াল ফান্ডের ৮.৩৩ শতাংশ, ড্যাফডিল কম্পিউটারসের ৭.৫৪ শতাংশ, পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৬.০৬ শতাংশ, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৫.৮৮ শতাংশ, একমি পেস্টিসাইড লিমিটেডের ৫.৭৩ শতাংশ এবং এ বি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৫.৫৬ শতাংশ ইউনিট দর বেড়েছে।

এমএন

Exit mobile version