Site icon economistpost.com

দরপতনের শীর্ষে ফারইস্ট ফাইনান্স

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ফারইস্ট ফাইনান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (১ এপ্রিল) ডিএসইতে সর্বোচ্চ ফারইস্ট ফাইনান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ার দর ৩ পয়সা বা ১০ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।

দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ১০ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেডের শেয়ার দর ৯ দশমিক ৩৮ শতাংশ কমেছে।

এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- প্রিমিয়ার লিজিংয়ের ৯.০৯ শতাংশ, এফএএস ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট ৬.৯ শতাংশ, এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ২.১৩ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ৪.৪৪ শতাংশ, নর্দান জুট মেনুফ্যাক্চারিং কোম্পানির ২.৪৬ শতাংশ, এস. আলম কোল্ড রোল্ড স্টিলস ২.৩১ শতাংশ এবং বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম ২.২৬ শতাংশ কমেছে।

এমএন

Exit mobile version