Site icon economistpost.com

দর বৃদ্ধি শীর্ষে নাহি অ্যালুমিনিয়াম

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৮৯টি কোম্পানির মধ্যে ১২০টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল পিএলসি।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (২০ এপ্রিল) ডিএসইতে সর্বোচ্চ নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল পিএলসির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ২ টাকা ২ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।

দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ইভিন্স টেক্সটাইল লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের দর বেড়েছে ৮ দশমিক ৬৪ শতাংশ।

এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- এপেক্স স্পিনিংয়ের ৮.৪২ শতাংশ, বিডি অটোকারের ৮.২৩ শতাংশ, আমান ফিডের ৭.৮৫ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৭.২৫ শতাংশ, একমি পেস্টিসাইডের ৬.৬৭ শতাংশ, দেশবন্ধু পলিমারের ৬.২১ শতাংশ ও লাভেলো আইসক্রীমের ৫.৪৫ শতাংশ শেয়ার দর বেড়েছে।

এমএন

Exit mobile version