সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৮৯টি কোম্পানির মধ্যে ১০৮টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে বাংলাদেশ ল্যাম্পস পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (২১ এপ্রিল) ডিএসইতে সর্বোচ্চ বাংলাদেশ ল্যাম্পস পিএলসির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ১৬ টাকা ৫ পয়সা বা ৯ দশমিক ৯৫ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল পিএলসি। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৯২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা অগ্নি সিস্টেমস পিএলসির দর বেড়েছে ৯ দশমিক ৭২ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- সমতা লেদারের ৯.১১ শতাংশ, এপেক্স স্পিনিংয়ের ৮.৭২ শতাংশ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৮.৫৮ শতাংশ, পিপলস ইন্স্যুরেন্সের ৮.৪২ শতাংশ, এপেক্স ফুডের ৮.০১ শতাংশ, ফনিক্স ইন্স্যুরেন্সের ৭.৮৪ শতাংশ ও ফারইস্ট নিটিংয়ের ৬.৮০ শতাংশ শেয়ার দর বেড়েছে।
এমএন
