Site icon economistpost.com

দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রবিবার (২৬ এপ্রিল) ডিএসইতে সর্বোচ্চ ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেডের শেয়ার দর ২ পয়সা বা ৮ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।

দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৭ দশমিক ৪১ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডের শেয়ার দর ৭ দশমিক ১৪ শতাংশ কমেছে।

এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- বাংলাদেশ ফাইন্যান্স, ফ্যামিলিটেক্স (বিডি), রূপালী ব্যাংক, হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ, বাংলাদেশ অটোকারস, এসিআই ফর্মুলেশনস পিএলসি এবং বঙ্গজ লিমিটেডের দর কমেছে।

এমএন

Exit mobile version