Site icon economistpost.com

দরপতনের শীর্ষে মেঘনা সিমেন্ট

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে মেঘনা সিমেন্ট মিলস‌ পিএলসি।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (২৭ এপ্রিল) ডিএসইতে সর্বোচ্চ মেঘনা সিমেন্ট মিলস‌ পিএলসির শেয়ার দর ৩ টাকা বা ৮ দশমিক ৭ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।

দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ইস্টার্ন ক্যাবলস লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৭ দশমিক ৬৯ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা তুং হাই নিটিং অ্যান্ড ডাইং লিমিটেডের শেয়ার দর ৬ দশমিক ৪৫ শতাংশ কমেছে।

এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- জেএমআই সিরিঞ্জস ও মেডিকেল ডিভাইস, হামিদ ফেব্রিক্স, এপেক্স ফুডস, মীর আক্তার হোসেন, এ্যাপেক্স স্পিনিং ও নিটিং মিলস, বেঙ্গল উইণ্ডসর থার্মপ্লাস্টিকস পিএলসি এবং সাউথইস্ট ব্যাংক পিএলসির দর কমেছে।

এমএন

Exit mobile version