Site icon economistpost.com

দর বৃদ্ধি শীর্ষে ন্যাশনাল ক্রেডিট

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৫টি কোম্পানির মধ্যে ৯০টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (২৮ এপ্রিল) ডিএসইতে সর্বোচ্চ ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ৩ টাকা বা ২০ দশমিক ৯৮ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।

দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে রিলায়েন্স ইন্স্যুরেন্স পিএলসি। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৯৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা এপেক্স ট্যানারি লিমিটেডের দর বেড়েছে ৯ দশমিক ৪২ শতাংশ।

এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- সাউথইস্ট ব্যাংক, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, এপেক্স স্পিনিং ও নিটিং মিলস, সমতা লেদার কমপ্লেক্স, ডাচ-বাংলা ব্যাংক, ইনডেক্স আগ্রো ইন্ডাস্ট্রিস লিমিটেড এবং ঢাকা ব্যাংক পিএলসির শেয়ার দর বেড়েছে।

এমএন

Exit mobile version