Site icon economistpost.com

লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে সিটি ব্যাংক পিএলসি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (২৯ এপ্রিল) ডিএসইতে সবোর্চ্চ সিটি ব্যাংক পিএলসির ৪৩ কোটি ৬৮ লাখ ৭৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।

এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি। কোম্পানিটির ২৫ কোটি ৫৫ লাখ ২৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২৪ কোটি ৯২ লাখ ৬১ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে শেফার্ড ইন্ডাস্ট্রিজ পিএলসি।

এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম, রিলায়েন্স ইন্স্যুরেন্স, ব্যাংক এশিয়া, ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস, আনোয়ার গ্যালভানাইজিং, এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড এবং সায়হাম কটন মিলস লিমিটেড।

এমএন

Exit mobile version