Site icon economistpost.com

দর বৃদ্ধির শীর্ষে ইনভেস্টমেন্ট কর্পোরেশন

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯২টি কোম্পানির মধ্যে ১১৯টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রোববার (১৭ মে) ডিএসইতে সর্বোচ্চ ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ৪ টাকা বা ৯ দশমিক ৭৮ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।

দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ন্যাশনাল ফীড মিল লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৭৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা টেকনো ড্রাগ লিমিটেডের দর বেড়েছে ৭ দশমিক ৩১ শতাংশ।

এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- ইউনিয়ন ইন্স্যুরেন্সের ৬.৮১ শতাংশ, ফার কেমিক্যালের ৬.৪৯ শতাংশ, ইস্টার্ণ লুব্রিকেন্টের ৬.২৫ শতাংশ, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ৫.২৬ শতাংশ, সিলভা ফার্মাসিউটিক্যালসের ৫.১৩ শতাংশ, বেঙ্গল উইন্সডোরের ৪.৭১ শতাংশ ও পেনিনসুলার ৪.৬৯ শতাংশ শেয়ার দর বেড়েছে।

এমএন

Exit mobile version