Site icon economistpost.com

দরপতনের শীর্ষে এপেক্স স্পিনিং

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে এপেক্স স্পিনিং ও নিটিং মিলস লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রোববার (১৭ মে) ডিএসইতে সর্বোচ্চ এপেক্স স্পিনিং ও নিটিং মিলস লিমিটেডের শেয়ার দর ৩৭ টাকা ৯ পয়সা বা ৮ দশমিক ৭২ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।

দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল এপেক্স ট্যানারি লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৬ দশমিক ৬৭ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) পিএলসির শেয়ার দর ৫ দশমিক ৭১ শতাংশ কমেছে।

এছাড়াও ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- ফারইস্ট ফাইন্যান্সের ৫.৫৬ শতাংশ, এফএএস ফাইন্যান্সের ৫.৫৬ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সের ৫.৫৬ শতাংশ, পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সের ৫.৫৬ শতাংশ, কুইন সাউথ টেক্সটাইল ৫.২৬ শতাংশ, মেঘনা সিমেন্ট ৫.২৩ শতাংশ এবং পূরবী জেনারেল ইন্স্যুরেন্স ৫.১৪ শতাংশ দর কমেছে।

Exit mobile version