Site icon economistpost.com

লেনদেনের শীর্ষে মেঘনা ইন্সুরেন্স

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে মেঘনা ইন্সুরেন্স পিএলসি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (১৮ মে) ডিএসইতে সবোর্চ্চ মেঘনা ইন্সুরেন্স পিএলসির ২৯ কোটি ৮ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।

এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড। কোম্পানিটির ১৭ কোটি ৪ লাখ ৬৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১৬ কোটি ৭২ লাখ ৯৩ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক পিএলসি।

এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- টেকনো ড্রাগস, আরডি ফুড, এশিয়াটিক ল্যাবরেটরিজ, কাসেম ইন্ডাস্ট্রিজ, ইস্টার্ণ লুব্রিকেন্টস, এনসিসি ব্যাংক ও সাইনপুকুর সিরামিকস লিমিটেড।

এমএন

Exit mobile version