Site icon economistpost.com

দরপতনের শীর্ষে এপেক্স স্পিনিং

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে এপেক্স স্পিনিং ও নিটিং মিলস লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (১৮ মে) ডিএসইতে সর্বোচ্চ এপেক্স স্পিনিং ও নিটিং মিলস লিমিটেডের শেয়ার দর ২৫ টাকা ৭ পয়সা বা ৬ দশমিক ৪৮ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।

দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ফারইস্ট ফাইনান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৫ দশমিক ৮৮ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা এফএএস ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ার দর ৫ দশমিক ৮৮ শতাংশ কমেছে।

এছাড়াও ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৫.৮৮ শতাংশ, পিপলস লিজিংয়ের ৫.৮৮ শতাংশ, গ্রীণ ডেল্টা মিউচ্যুয়াল ফান্ডের ৫.৫৬ শতাংশ, মাইডাস ফাইন্যান্সের ৫.৫৬ শতাংশ, রিজেন্ট টেক্সটাইলের ৪.৪৪ শতাংশ, প্রাইম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৪.৩৫ শতাংশ ও ন্যাশনাল ফিড মিলসের ৪.১৪ শতাংশ শেয়ার দর কমেছে।

Exit mobile version