Site icon economistpost.com

ব্লক মার্কেটে লেনদেন ৪২ কোটি টাকার

সপ্তাহের তৃতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩৮টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৪২ কোটি ৬৬ লাখ ৯১ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (১৯ মে) কোম্পানিগুলোর ১ কোটি ৩০ লাখ ১ হাজার ৪৭১টি শেয়ার ১০৮ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৪২ কোটি ৬৬ লাখ ৯১ হাজার টাকার টাকা।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি ব্যাংক এশিয়ার ৯ কোটি ৬৯ লাখ ৯৯ হাজার টাকার, দ্বিতীয় স্থানে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৪ কোটি ২৯ লাখ ২৯ হাজার টাকার ও তৃতীয় স্থানে এশিয়াটিক ল্যাবরেটরিজের ৪ কোটি ২৫ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এমএন

Exit mobile version