Site icon economistpost.com

ব্লক মার্কেটে লেনদেন ৫৫ কোটি টাকার

সপ্তাহের শেষ কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৪১টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৫৫ কোটি ৮২ লাখ ০২ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (২১ মে) কোম্পানিগুলোর ৭৪ লাখ ৮৫ হাজার ০২৩টি শেয়ার ১২৫ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৫৫ কোটি ৮২ লাখ ০২ হাজার টাকার টাকা।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি এশিয়াটিক ল্যাবরেটরিজের ১৬ কোটি ৩ লাখ ৯২ হাজার টাকার, দ্বিতীয় স্থানে ডমিনোজ স্টিলের ৮ কোটি ৯৪ লাখ ৮৩ হাজার টাকার ও তৃতীয় স্থানে ফাইন ফুডসের ৬ কোটি ২২ লাখ ৭৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এমএন

Exit mobile version