Site icon economistpost.com

দরপতনের শীর্ষে ফারইস্ট ফাইনান্স

ঈদুল আজহার আগে শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ফারইস্ট ফাইনান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রোববার (২৪ মে) ডিএসইতে সর্বোচ্চ ফারইস্ট ফাইনান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ার দর ৫ দশমিক ৫৫ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।

দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৫ দশমিক ৫৫ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ানের শেয়ার দর ৪ দশমিক ৫৫ শতাংশ কমেছে।

এছাড়াও ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- মোজাফফর হোসেন স্পিনিং, ড্যাফোডিল কম্পিউটারস, এপেক্স ট্যানারি, গ্লোবাল হেভি কেমিক্যালস, তুং হাই নিটিং অ্যান্ড ডাইং, শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি এবং এপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেডের শেয়ার দর কমেছে।

Exit mobile version