Site icon economistpost.com

ব্লক মার্কেটে লেনদেন ৬২ কোটি টাকার

ঈদুল আজহার পরবর্তী প্রথম কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৬২ কোটি ১৩ লাখ ৪৮ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (১ জুন) কোম্পানিগুলোর ১ কোটি ২৪ লাখ ৪৪ হাজার ৩০৩ টি শেয়ার ১৫২ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৬২ কোটি ১৩ লাখ ৪৮ হাজার টাকা।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সোনারগাঁ টেক্সটাইলের ১৭ কোটি ১৪ লাখ ০৮ হাজার টাকার, দ্বিতীয় স্থানেএশিয়াটিক ল্যাবরেটরিজের ১৩ কোটি ৪৬ লাখ ৫২ হাজার শেয়ার লেনদেন হয়েছে ও তৃতীয় স্থানে এনসিসি ব্যাংক পিএলসি ৬ কোটি ১৭ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Exit mobile version