লেনদেনের শীর্ষে যমুনা ব্যাংক

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে যমুনা ব্যাংক পিএলসি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (২ জুন) ডিএসইতে সবোর্চ্চ যমুনা ব্যাংক পিএলসির ৩৫ কোটি ৯২ লাখ ৬৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।

এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ব্র্যাক ব্যাংক পিএলসি। কোম্পানিটির ২৮ কোটি ৪৭ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১৯ কোটি ৫০ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে সিটি ব্যাংক পিএলসি।

এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- আরডি ফুড, অগ্নি সিস্টেমস, এশিয়াটিক ল্যাবরেটরিজ, বিডি থাই ফুড, নাভানা ফার্মা, বিবিএস ক্যাবলস এবং লাভেলো আইসক্রীম।

শেয়ার করুন:-

বিজ্ঞাপন

সম্পর্কিত খবর