Site icon economistpost.com

ব্লক মার্কেটে লেনদেন ৪০ কোটি টাকার

block

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৪৯টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৪০ কোটি ৩৯ লাখ ১৮ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (২ জুন) কোম্পানিগুলোর ৬৮ লাখ ৩৭ হাজার ৬৫৬ টি শেয়ার ১২৫ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৪০ কোটি ৩৯ লাখ ১৮ হাজার টাকা।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি ব্র্যাক ব্যাংকের ১০ কোটি ৯৪ লাখ ৯৭ হাজার টাকার, দ্বিতীয় স্থানে এশিয়াটিক ল্যাবরেটরিজের ৩ কোটি ৫৭ লাখ ১৮ হাজার টাকার ও তৃতীয় স্থানে মেঘনা পেটের ২ কোটি ৮৯ লাখ ২২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Exit mobile version