Site icon economistpost.com

দর বৃদ্ধির শীর্ষে দেশ গার্মেন্টস

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯০টি কোম্পানির মধ্যে ২৪৩টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে দেশ গার্মেন্টস লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (৩ জুন) ডিএসইতে সর্বোচ্চ দেশ গার্মেন্টস লিমিটেডের শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ১২ টাকা ৮ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।

দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে জেনেক্স ইনফোসিস পিএলসি। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৯৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেডের দর বেড়েছে ৯ দশমিক ৫৭ শতাংশ।

এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- সোনারগাঁও টেক্সটাইলের ৯.১৯ শতাংশ, বিডি অটোকারের ৭.৭৮ শতাংশ, আইপিডিসির ৭.২২ শতাংশ, মীর আখতারের ৬.৫৮ শতাংশ, এলআর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ৬.২৫ শতাংশ, বিডি থাই ফুডের ৬.২০ শতাংশ ও একমি পেস্টিসাইডের ৬.১০ শতাংশ শেয়ার দর বেড়েছে।

Exit mobile version