Site icon economistpost.com

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন খ্যাতনামা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মো. মাসুদ খান।

বৃহস্পতিবার (৪ জুন) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বর্তমানে ক্রাউন সিমেন্ট পিএলসির গ্রুপ সিইও হিসেবে দায়িত্ব পালনকারী মাসুদ খানকে অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগের শর্তে বিএসইসি আইন, ১৯৯৩-এর ধারা ৫(২) অনুযায়ী কমিশনের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে।

তিনি যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য এ দায়িত্ব পালন করবেন। তাঁর বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির মাধ্যমে নির্ধারিত হবে।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Exit mobile version