Site icon economistpost.com

দর বৃদ্ধির শীর্ষে জেনেক্স ইনফোসিস

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯১টি কোম্পানির মধ্যে ২৪২টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে জেনেক্স ইনফোসিস পিএলসি।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (৪ জুন) ডিএসইতে সর্বোচ্চ জেনেক্স ইনফোসিস পিএলসির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ৩ টাকা ১ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।

দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে রিলায়েন্স ইন্স্যুরেন্স পিএলসি। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৯৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা সোনারগাঁও টেক্সটাইল লিমিটেডের দর বেড়েছে ৯ দশমিক ৯৩ শতাংশ।

এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- আনোয়ার গ্যালভানাইজিং, প্রিমিয়ার সিমেন্ট মিলস, নর্দান ইসলামি ইন্স্যুরেন্স, সিলকো ফার্মাসিটিক্যালস, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি, সানলাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড এবং তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি শেয়ার দর বেড়েছে।

Exit mobile version