Site icon economistpost.com

ব্লক মার্কেটে লেনদেন ৫০ কোটি টাকার

সপ্তাহের প্রথম কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৪৮টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৫০ কোটি ২৬ লাখ টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রোববার (৭ জুন) কোম্পানিগুলোর ২ কোটি ৭২ লাখ ৭১ হাজার ৬৩৩ টি শেয়ার ১০৮ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৫০ কোটি ২৬ লাখ টাকা।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৯ কোটি ৫৭ লাখ টাকার, দ্বিতীয় স্থানে ডমিনেজের ৮ কোটি ৮৮ লাখ টাকার ও তৃতীয় স্থানে সোনারগাঁও টেক্সটাইলে ৫ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Exit mobile version