সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৩টি কোম্পানির মধ্যে ১০২টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (৮ জুন) ডিএসইতে সর্বোচ্চ আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেডের শেয়ার দর আগের কার্যদিবসের ১০ টাকা ১০ পয়সা বা ৯ দশমিক ৯৮ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে সেনা ইন্স্যুরেন্স পিএলসি। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৯৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা সোনারগাঁও টেক্সটাইল লিমিটেডের দর বেড়েছে ৯ দশমিক ৯ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৯.৫৩ শতাংশ, এশিয়া ইন্স্যুরেন্সের ৭.৩০ শতাংশ, এপেক্স স্পিনিংয়ের ৬.৫০ শতাংশ, ক্রাউন সিমেন্টের ৬.২৯ শতাংশ, মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ৬.২৭ শতাংশ, দেশ গার্মেন্টেসের ৬.২৫ শতাংশ ও বিডি অটোকারের ৫.৯০ শতাংশ শেয়ার দর বেড়েছে।
