সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে সামিট এলায়েন্স পোর্ট লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (১১ জুন) ডিএসইতে সবোর্চ্চ সামিট এলায়েন্স পোর্ট লিমিটেডের ৪০ কোটি ২২ লাখ ৫১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল আই পি ডি সি ফাইন্যান্স পিএলসি। কোম্পানিটির ৩৯ কোটি ২৬ লাখ ২১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২৫ কোটি ৪২ লাখ ৮৯ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে পিপলস ইন্স্যুরেন্স পিএলসি।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ, ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক, লাভেলো আইসক্রিম, আনোয়ার গ্যালভানাইজিং, প্রভাতী ইন্স্যুরেন্স, জেনেক্স ইনফোসিস পিএলসি এবং ট্রাষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি।
