লেনদেনের শীর্ষে বিডি থাই অ্যালুমিনিয়াম

সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ (বিডি) থাই অ্যালুমিনিয়াম লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রোববার (১৪ জুন) ডিএসইতে সবোর্চ্চ বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের ৩০ কোটি ১৮ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।

এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সামিট এলায়েন্স পোর্ট লিমিটেড। কোম্পানিটির ২৯ কোটি ৮৯ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২৫ কোটি ৮৮ লাখ ৯৫ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে জেনেক্স ইনফোসিস পিএলসি।

এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- সিটি ব্যাংক, এনসিসি ব্যাংক, এশিয়াটিক ল্যাবরেটরিজ, ব্র্যাক ব্যাংক , বিডি থাই ফুড, সোনারগাঁও টেক্সটাইল ও পিপলস ইন্স্যুরেন্স পিএলসি।

শেয়ার করুন:-

বিজ্ঞাপন

সম্পর্কিত খবর