Site icon economistpost.com

দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৫টি কোম্পানির মধ্যে ১৪৫টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে সোনারগাঁও টেক্সটাইল লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (১৫ জুন) ডিএসইতে সর্বোচ্চ সোনারগাঁও টেক্সটাইল লিমিটেডের শেয়ার দর আগের কার্যদিবসের ৭ টাকা ৯ পয়সা বা ৯ দশমিক ৯২ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।

দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে রাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৬ দশমিক ২৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা শাইনপুকুর সিরামিক্স পিএলসির দর বেড়েছে ৫ দশমিক ৮৬ শতাংশ।

এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- নার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ৫.৭৬ শতাংশ, এপেক্স স্পিনিংয়ের ৫.১০ শতাংশ, গ্রীণ ডেল্টার ৪.৮০ শতাংশ, আইপিডিসির ৪.৬২ শতাংশ, ড্যাফোডিল কম্পিউটার্সের ৪.৫৮ শতাংশ, আল-হাজ টেক্সটাইলের ৪.৫৫ শতাংশ ও ন্যাশনাল ফিড মিলসের ৪.২২ শতাংশ শেয়ার দর বেড়েছে।

Exit mobile version