Site icon economistpost.com

দর বৃদ্ধির শীর্ষে আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬টি কোম্পানির মধ্যে ১০৯টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড ওয়ান: স্কিম ওয়ান।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (১৬ জুন) ডিএসইতে সর্বোচ্চ আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড ওয়ানের শেয়ার দর আগের কার্যদিবসের ৬ পয়সা বা ১০  শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ন্যাশনাল ফীড মিল লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৮৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের দর বেড়েছে ৯ দশমিক ৬৮ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- ভিএফএস থ্রেড ডাইং, ইভিন্স টেক্সটাইল, ড্রাগন সোয়টার অ্যান্ড স্পিনিং, বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ, এমএল ডাইং, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ও এআইবিএল ফাস্ট ইসলামিক মিউচুয়াল ফান্ডের শেয়ার দর বেড়েছে।
Exit mobile version