Site icon economistpost.com

ব্লক মার্কেটে লেনদেন ৫৮ কোটি টাকার

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৫০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৫৮ কোটি ৭৭ লাখ ৮৮ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (১৬ জুন) কোম্পানিগুলোর ১ কোটি ২৬ লাখ ১১ হাজার ৫৯৮ টি শেয়ার ১৪১ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৫৮ কোটি ৭৭ লাখ ৮৮ হাজার টাকা।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ডমিনেজ স্টিলের ১৩ কোটি ৯১ লাখ ৬৬ হাজার টাকার, দ্বিতীয় স্থানে ব্র্যাক ব্যাংকের ৬ কোটি ৬০ লাখ টাকা এবং তৃতীয় স্থানে আইপিডিসি ফাইন্যান্সের ৪ কোটি ৭৯ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Exit mobile version