সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৪টি কোম্পানির মধ্যে ১৮২টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে ন্যাশনাল ফীড মিল লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (১৭ জুন) ডিএসইতে সর্বোচ্চ ন্যাশনাল ফীড মিল লিমিটেডের শেয়ার দর আগের কার্যদিবসের ১ টাকা ৯ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে বিডিকম অনলাইন লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৬৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসির দর বেড়েছে ৯ দশমিক ২৫ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- বিবিএসের ৮.৭৮ শতাংশ, ইসলামী ইন্স্যুরেন্সের ৬.৯১ শতাংশ, সিলভা ফার্মাসিউটিক্যালসের ৫.১৯ শতাংশ, জেনেক্স ইনফোসিসের ৫.০৮ শতাংশ, মোজাফ্ফর হোসেন স্পিনিংয়ের ৪.৪৮ শতাংশ, শমরিতা হসপিটালের ৪.১৬ শতাংশ ও অগ্নি সিস্টেমের ৪.১৫ শতাংশ শেয়ার দর বেড়েছে।
