ব্লক মার্কেটে লেনদেন ৫৭ কোটি টাকার

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৫৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৫৭ কোটি ১ লাখ ৩৩ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (১৭ জুন) কোম্পানিগুলোর ১ কোটি ৯২ লাখ ৪৯ হাজার ৯৪৮ টি শেয়ার ১০৬ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৫৭ কোটি ১ লাখ ৩৩ হাজার টাকা।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি প্রাইম ব্যাংকের ৩০ কোটি ৬৩ লাখ টাকার, দ্বিতীয় স্থানে ডমিনেজের ২ কোটি ৬৭ লাখ টাকার ও তৃতীয় স্থানে সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ২ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ার করুন:-

বিজ্ঞাপন

সম্পর্কিত খবর