Site icon economistpost.com

দরপতনের শীর্ষে শ্যামপুর সুগার

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে শ্যামপুর সুগার মিলস লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (১৮ জুন) ডিএসইতে সর্বোচ্চ শ্যামপুর সুগার মিলস লিমিটেডের শেয়ার দর ১৮ টাকা ৫ পয়সা বা ৯ দশমিক ৯২ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।

দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৮৫ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা রিজেন্ট টেক্সটাইল মিলস্‌ লিমিটেডের শেয়ার দর ৮ দশমিক ৮২ শতাংশ কমেছে।

এছাড়াও ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- পিপলস লিজিংয়ের ৭.১৪ শতাংশ, মেঘনা কনডেন্স মিল্কের ৬.৭০ শতাশ, বিডি থাই ফুডের ৬.৫১ শতাংশ, আাজিজ পাইপের ৫.৯৭ শতাংশ, মেঘনা পেটের ৫.১৩ শতাংশ, সামিট অ্যালায়েন্স পোর্টের ৫.১২ শতাংশ ও নিউ লাইন ক্লোথিংসয়ের ৪.৯২ শতাংশ শেয়ার দর কমেছে।

Exit mobile version