Site icon economistpost.com

দরপতনের শীর্ষে বেক্সিমকো

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (২৩ জুন) ডিএসইতে সর্বোচ্চ বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি লিমিটেডের শেয়ার দর ৩ টাকা ৮ পয়সা বা ৯ দশমিক ৮২ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।

দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ফারইস্ট ফাইনান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর দশমিক ৭ দশমিক ৬৯ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড লিমিটেডের শেয়ার দর ৩.৩২ শতাংশ কমেছে।

এছাড়াও ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো-সি এন্ড এ টেক্সটাইলস ৩.১২ শতাংশ,ন্যাশনাল ফীড মিল ৩.১২ শতাংশ, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড ২.৮৫ শতাংশ, গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড ২.৭৭ শতাংশ, আইএফআইসি ফাস্ট মিউচুয়াল ফান্ড ২.৭৭ শতাংশ, ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ২.৬১ শতাংশ এবং অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ২.৩৬ শতাংশ শেয়ার দর কমেছে।

Exit mobile version