সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৪৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৩০ কোটি ৫০ লাখ ৬০ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (২৩ জুন) কোম্পানিগুলোর ৫২ লাখ ৫৪ হাজার ১৯৭ টি শেয়ার ১০৪ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩০ কোটি ৫০ লাখ ৬০ হাজার টাকা।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি গ্রামীণফোনের ৪ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকার, দ্বিতীয় স্থানে ম্যারিকোর ৩ কোটি ৬৫ লাখ ৬০ হাজার টাকার ও তৃতীয় স্থানে ফাইন ফুডসের ২ কোটি ৮১ লাখ ৬৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
