Site icon economistpost.com

দর বৃদ্ধির শীর্ষে প্রগতি ইন্স্যুরেন্স

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৫টি কোম্পানির মধ্যে ২৭৩ টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে প্রগতি ইন্স্যুরেন্স পিএলসি।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (২৫ জুন) ডিএসইতে সর্বোচ্চ প্রগতি ইন্সুরেন্স পিএলসি শেয়ার দর আগের কার্যদিবসের ৭ টাকা ৫ পয়সা বা ৯ দশমিক ৯১ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।

দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সোনারগাঁও টেক্সটাইল লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৫৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ডের দর বেড়েছে ৮ দশমিক ৫৭ শতাংশ।

এছাড়াও ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- আরামিট, ন্যাশনাল ফীড মিল, প্রভাতী ইন্স্যুরেন্স, বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম, মালেক স্পিনিং মিলস, ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড এবং সিলকো ফার্মাসিটিক্যালস লিমিটেডের শেয়ার দর বেড়েছে।

Exit mobile version