Site icon economistpost.com

ব্লক মার্কেটে লেনদেন ৪৮ কোটি টাকার

সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৫৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৪৮ কোটি ৪১ লাখ ৬৯ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রোববার (৫ জুলাই) কোম্পানিগুলোর মোট ৭৭ লাখ ৫৮ হাজার ৪৭২টি শেয়ার ১১৫ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৪৮ কোটি ৪১ লাখ ৬৯ হাজার টাকা।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ডমিনোজ স্টিল বিল্ডিং ৮ কোটি ২৪ লাখ ৫৯ হাজার টাকার, দ্বিতীয় স্থানে এনভয় টেক্সটাইলসের ৭ কোটি ৩৮ লক্ষ ৮৮ হাজার টাকার ও ফাইন ফুডসের ৭ কোটি ৬ লক্ষ ৬২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Exit mobile version