Site icon economistpost.com

দর বৃদ্ধির শীর্ষে ড্রাগন সোয়টার

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯২ টি কোম্পানির মধ্যে ১৬৬ টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে ড্রাগন সোয়টার অ্যান্ড স্পিনিং লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (৬ জুলাই) ডিএসইতে সর্বোচ্চ ড্রাগন সোয়টার অ্যান্ড স্পিনিং লিমিটেডের শেয়ার দর আগের কার্যদিবসের ১ টাকা ২ পয়সা বা ৯ দশমিক ৮৪ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।

দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৬৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা ফিনিক্স ফাইন্যান্স ফাস্ট মিউচুয়াল ফান্ড দর বেড়েছে ৭ দশমিক ২৯ শতাংশ।

এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- এশিয়াটিক ল্যাবরেটরিজ, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, সামিট পাওয়ার, জিপিএইচ ইস্পাত, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, সিএপিএম আইবিবিএল ইসলামী মিঊচ্যুয়াল ফান্ড এবং ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের শতাংশ দর বেড়েছে।

Exit mobile version