Site icon economistpost.com

ব্লক মার্কেটে লেনদেন ৫৭ কোটি টাকার

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৫৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৫৭ কোটি ৯২ লাখ ১৯ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (৭ জুলাই) কোম্পানিগুলোর মোট ১ কোটি ১৬ লাখ ৯৩ হাজার ১১৬ টি শেয়ার ১৪৭ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৫৭ কোটি ৯২ লাখ ১৯ হাজার টাকা।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি ডমিনেজ স্টিলের ৭ কোটি ৯২ লাখ ১৯ হাজার টাকার, দ্বিতীয় স্থানে গ্রামীনফোনের ৬ কোটি ৩৫ লাখ ০২ হাজার টাকার ও তৃতীয় স্থানে মেরিকোর ৫ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Exit mobile version