Site icon economistpost.com

দর বৃদ্ধির শীর্ষে আমান ফীড

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৩ টি কোম্পানির মধ্যে ১৯৯ টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে আমান ফীড পিএলসি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (১৪ জুলাই) ডিএসইতে সর্বোচ্চ আমান ফীড পিএলসির শেয়ার দর আগের কার্যদিবসের ৩ টাকা ৪ পয়সা বা ৯ দশমিক ৯৭ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।

দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে এ্যাপেক্স ট্যানারি লিমিটেডের শেয়ার দর ৯ দশমিক ৪২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা ফার ক্যামিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের দর বেড়েছে ৯ দশমিক ০৫ শতাংশ।

এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- জি কিউ বলপেন ইন্ডাস্ট্রিজ ৭.৪৮ শতাংশ,খান ব্রাদাস ৬.১২ শতাংশ, আল-হাজ্ব টেক্সটাইল মিলস ৬.১২ শতাংশ, বিএসআরএম স্টিলস ৫.৩৫ শতাংশ, ফু-ওয়াং সিরামিক ৫.১৯ শতাংশ, সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেড ৫.১৩ শতাংশ এবং দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৪.৮৪ শতাংশ শেয়ার দর বেড়েছে।

Exit mobile version