সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৪৮টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে৩০ কোটি ২৭ লাখ ১৯ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (১৪ জুলাই) কোম্পানিগুলোর ৭০ লাখ ৯৬ হাজার ৩৮৫ টি শেয়ার ১১৮ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩০ কোটি ২৭ লাখ ১৯ হাজার টাকা।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি জিকিউ বলপেনের ৭ কোটি ৭৬ লাখ টাকার, দ্বিতীয় স্থানে মালেক স্পিনিংয়ের ২ কোটি ৫১ লাখ টাকার ও তৃতীয় স্থানে ইস্টার্ণ ব্যাংকের ২ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
