Site icon economistpost.com

লেনদেনের শীর্ষে বিএসআরএম স্টিল

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে বিএসআরএম স্টিল লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (১৫ জুলাই) ডিএসইতে সবোর্চ্চ বিএসআরএম স্টিল লিমিটেডের ৩৭ কোটি ৪১ লাখ ২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।

এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ব্র্যাক ব্যাংক লিমিটেড। কোম্পানিটির ৩৬ কোটি ৭৭ লাখ ৩২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর ৩৫ কোটি ৭৪ লাখ ৫৬ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে মালেক স্পিনিং মিলস লিমিটেড।

এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- লাফার্জহোলসিম বাংলাদেশ , বাংলাদেশ শিপিং কর্পোরেশন, এসিআই ফর্মুলেশনস, রবি আজিয়াটা , বেক্সিমকো ফার্মা, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি এবং সিটি ব্যাংক পিএলসি।

Exit mobile version