Site icon economistpost.com

দরপতনের শীর্ষে জুট স্পিনার্স

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে জুট স্পিনার্স লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (১৫ জুলাই) ডিএসইতে সর্বোচ্চ জুট স্পিনার্স লিমিটেড। শেয়ার দর ১৬ পয়সা বা ৬ দশমিক ৪৯ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।

দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল অ্যাপোলো ইস্পাত। কোম্পানিটির শেয়ার দর ৬ দশমিক ৪৫ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা সোনারগাঁও টেক্সটাইলের শেয়ার দর ৫দশমিক ৪৮ শতাংশ কমেছে।

এছাড়াও ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো-দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ৫.৪৩ শতাংশ, সাইফ পাওয়ারটেকের ৫.০০ শতাংশ, অ্যাপেক্স ট্যানারির ৪.৯২ শতাংশ, এটলাস বাংলাদেশের ৪.৬৯ শতাংশ, দেশ গার্মেন্টসের ৪.৬১ শতাংশ, নাহি অ্যালুমিনিয়ামের ৪.৫২ শতাংশ এবং ফ্যামিলি টেক্সের ৪.১৭ শতাংশ দর কমেছে।

Exit mobile version