Site icon economistpost.com

দরপতনের শীর্ষে উসমানিয়া গ্লাস

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (১৬ জুলাই) ডিএসইতে উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি লিমিটেড। শেয়ার দর ৫টাকা ৮ পয়সা বা ৭ দশমিক ৩৪ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।

দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ২ দশমিক ২৭ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা জিল বাংলা সুগার মিলসের শেয়ার দর ৫দশমিক ৪৮ শতাংশ কমেছে।

এছাড়াও ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- জি কিউ বলপেন ৪.৭৭ শতাংশ, সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের ৩.৯০ শতাংশ, জেনারেসন নেক্সটের ৩.৫৭ শতাংশ, সোনার বাংলা ইন্স্যুরেন্সের ৩.৫৫ শতাংশ, এশিয়াটিক ল্যাবরেটরিজের ৩.৪৭ শতাংশ, বিএসআরএম স্টিলের ৩.৩৬ শতাংশ এবং সি এন্ড এ টেক্সটাইলসের ৩.৩৩ শতাংশ দর কমেছে।

Exit mobile version