Site icon economistpost.com

ব্লক মার্কেটে লেনদেন ২৮ কোটি টাকা

সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৪৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে২৮ কোটি ০৯ লাখ ০৩ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (১৬ জুলাই) কোম্পানিগুলোর মোট ৫১ লাখ ৮০ হাজার ৯৯০ টি শেয়ার ৮৭ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২৮ কোটি ০৯ লাখ ০৩ হাজার টাকা।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৬ কোটি ৭১ লাখ ৬১ হাজার টাকার, দ্বিতীয় স্থানে মেঘনা পেটের ৩ কোটি ১০ লাখ ০৯ হাজার টাকার ও তৃতীয় স্থানে মেরিকোর ২ কোটি ৭২ লাখ শেয়ার লেনদেন হয়েছে।

Exit mobile version